আমুদরিয়া নিউজ: তীব্র ও তিক্ত লড়াইয়ের অবসান ঘটিয়ে ওহাইও অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী ড. অ্যামি অ্যাক্টন। তিনি ট্রাম্প সমর্থিত বায়োটেক ধনকুবের বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন। গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী ওহাইওর সর্বোচ্চ প্রশাসনিক পদে জয়ী হলেন।
পেশায় চিকিৎসক এবং কোভিড-১৯ কালীন রাজ্যের স্বাস্থ্য নির্দেশক অ্যামি অ্যাক্টনের বিরুদ্ধে রামাস্বামী শিবির প্রায় ১০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ করেছিল। এমনকি প্রচারের শেষ মুহূর্তে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে জাতীয় স্তরে সমালোচনা হয়। তবে নিজের শৈশবের গৃহহীন থাকার লড়াই এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা ও জীবনযাত্রার খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করেছেন ৬০ বছর বয়সী অ্যাক্টন।