আমুদরিয়া নিউজ : উত্তরপাড়ার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করে সাধারণ মানুষের ভোটাধিকার ব্যাহত করার চেষ্টা হয়েছে। ভবানীপুরে বাইরের লোক ঢোকানোর অভিযোগও তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি বিপুল সংখ্যক হেলিকপ্টার ব্যবহার করলেও তৃণমূল সেই সুযোগ পাচ্ছে না। তাঁর কথায়, ভোটের পর জ্বালানির দাম বাড়তে পারে এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়বে। শ্রমিক ও কৃষকদের সমস্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ধর্মের ভিত্তিতে ভোট প্রভাবিত করার অভিযোগেও বিজেপিকে আক্রমণ করেন মমতা।