বিশ্বমঞ্চে রবীন্দ্রনাথ: আন্তর্জাতিক উদ্যোগে আসছে ‘The Tagore Trilogy’

The Global Footprint of Rabindranath

আমুদরিয়া নিউজ:রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি নৃত্যনাট্য ‘শাপমোচন’, ‘শ্যামা’  এবং ‘মায়ার খেলা’ র অনুপ্রেরণায় নির্মিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রকল্প ‘The Tagore Trilogy ’। ভারত, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে তৈরি  হবে এই ট্রিলজির। ট্রিলজির তিনটি ছবি হলো—‘Soul Bound’,  ‘Soul Lost’  এবং ‘Soul Found’।

অভিবাসন, পরিচয়ের সংকট ও সমসাময়িক মানবিক সম্পর্ককে কেন্দ্র করে ইংরেজি ভাষায় তৈরি এই ছবিগুলির প্রথম পর্ব ২০২৭ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই উদ্যোগের পিছনে রয়েছে সিঙ্গাপুরের ‘Beyond Boundaries Creative Pte. Ltd.’। এই প্রকল্পটি পরিচালনা করছেন অরিন্দম দে এবং প্রযোজনা করছেন ড. মনোজিৎ সেন। এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ এবং ভিজ্যুয়াল ইন্টারপ্রিটার হিসেবে যুক্ত আছেন হিরণ মিত্র। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে। বিশ্ববাসীর কাছে রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনকে নতুনভাবে তুলে ধরাই এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উদ্যোগের মূল লক্ষ্য।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *