আমুদরিয়া নিউজ:লিবিয়ার উপকূল থেকে গ্রিসের ক্রিট দ্বীপে প্রবাসীদের আসার সংখ্যা খুব বেড়ে গেছে। গত দুদিনে বেশ কয়েকটি নৌযানে করে শতাধিক প্রবাসী ক্রিটের ইয়েরাপেত্রা এলাকায় এসে পৌঁছেছেন। সর্বশেষ বৃহস্পতিবার সকালেও একটি নৌযানে আরও ৪০ জন প্রবাসী সেখানে পৌঁছান। এর আগে আসা ১১২ জন প্রবাসীর মধ্যে বেশিরভাগই ছিলেন বাংলাদেশের নাগরিক, এছাড়া সুদান ও মিসরের নাগরিকরাও ছিলেন।
এই প্রবাসীদের গ্রিসের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী কেন্দ্রে রাখা হয়েছে। এদিকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, যে লিবিয়া থেকে নৌকাটি চালাচ্ছিল। জানা গেছে, লিবিয়া থেকে গ্রিসে আসার জন্য জনপ্রতি দেড় থেকে দুই হাজার মার্কিন ডলার নেওয়া হয়েছিল। প্রবাসীদের এমন হঠাৎ ভিড়ে দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
Total Views:
1