আমুদরিয়ো নিউজ: গতকাল নতুন পার্কিং চালুর পর আজ বিধান রোডে আবার অভিযান চালায় ট্রাফিক পুলিশ। অভিযানে হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানার পাশাপাশি নো-পার্কিং জোনে রাখা বেশ কিছু গাড়ি আটক করা হয়। যানজট কমাতে সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তবে বিকল্প পার্কিং থাকা সত্ত্বেও অনেকেই নিয়ম না মেনে রাস্তায় গাড়ি রাখছেন বলে অভিযোগ। অন্যদিকে, অল্প সময়ের জন্য বাজার করতে আসা সাধারণ মানুষের একাংশের দাবি, এই নিয়ম তাঁরা আগে থেকে জানতেন না। ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে আগামী দিনেও এই কড়া নজরদারি জারি থাকবে বলে জানিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।
Total Views:
0