স্বরূপ গ্রেপ্তারির পর সুরুচি-শ্রীভূমির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

আমুদরিয়া নিউজ:  রাজ্যে সরকার পরিবর্তনের পর ক্রীড়াক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রাক্তন ফেডারেশন সভাপতি ও ক্রীড়া সংগঠক স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর তাঁর সঙ্গে যুক্ত বলে পরিচিত ক্লাব Suruchi Sangha-র ফুটবল অনুশীলন বন্ধ হয়ে গেছে। ক্লাবের কোচ জানিয়েছেন, গত সপ্তাহ থেকেই প্র্যাকটিস বন্ধ রয়েছে এবং বেশ কয়েকজন ফুটবলার অন্য দলে যোগ দিয়েছেন।

এদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব-এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।জানা গিয়েুছে,আসন্ন কলকাতা লিগে দলটির অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। একই পরিস্থিতিতে রয়েছে ডায়মন্ড হারবার এফসিও। আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার পরও তারা এখনও অনুশীলন শুরু করতে পারেনি, এমনকি সাপোর্ট স্টাফদের বেতন বকেয়া থাকার অভিযোগও উঠেছে।

ফলে কলকাতার ফুটবলে এই তিন ক্লাবের ভবিষ্যৎ এবং নতুন মরশুমে তাদের অংশগ্রহণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষের তরফে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *