প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার পেলেন কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী

আমুদরিয়া নিউজ : ভারতীয় ক্রিকেটে নতুন আশার নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পেলেন প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন বৈভব।

পাঁচ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য এটাই ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। পুরস্কার পাওয়ার পর বৈভব জানান, এই সম্মান তাঁকে আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। তিনি তাঁর পরিবার, কোচ এবং রাজ্য ক্রিকেট সংস্থার অবদানের কথাও স্মরণ করেন।

বিহারের এই কিশোর ক্রিকেটার অল্প বয়সেই ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন। তাঁর ব্যাটিং দক্ষতা, আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা নির্বাচক ও ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। বৈভব বয়সের তুলনায় অনেক পরিণত ক্রিকেট খেলছেন বলেই মত অনেকের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *