আমুদরিয়া নিউজ : ১২ বছরে ফলতা এসইজেড_এ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে এই অঞ্চলের রপ্তানি প্রায় ৮ গুণ বৃদ্ধি পেয়ে ৮৫,০৯৩ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে কর্মগতসংস্থানও ৪৯,৮৭৯ থেকে বেড়ে ১,২৩,৮২৯-এ পৌঁছেছে, যা দ্বিগুণেরও বেশি।
উন্নয়ন কমিশনার দীনবন্ধু সিং জানান, বিনিয়োগও প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ফলতা এসইজেডে ৫৫টি অনুমোদিত ইউনিট রয়েছে, যার মধ্যে ৪২টি সক্রিয়ভাবে কাজ করছে। এই সাফল্য পূর্ব ভারতের রপ্তানি, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফলতা এসইজেড পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের রপ্তানি-নির্ভর প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করছে।