ইভিএম বিকল ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তি মোথাবাড়িতে

Voting halted after EVM failure sparks unrest at polling booth

আমুদরিয়া নিউজ : মালদার মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাইস্কুলের ৫৫ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন প্রায় দেড় ঘণ্টা ইভিএম মেশিন বিকল থাকায় বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। ভোট দিতে এসে বহু ভোটার দেখেন তাদের ভোট নথিভুক্ত হচ্ছে না, যার জেরে ক্ষোভ বাড়তে থাকে।
ঘটনার জেরে প্রথমে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ান ভোটাররা। পরে সেক্টর অফিসারকে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত ধস্তাধস্তিতে পরিণত হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *