আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে উত্তেজনার ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এলাকায়। অভিযোগ, একটি বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। তাঁর দাবি, সেখানে উপস্থিত কিছু দুষ্কৃতী তাঁকে ঘিরে মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে।