আমুদরিয়া নিউজ:সকাল থেকে ফলতা বাদে রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা চলছে। প্রাথমিক ট্রেন্ডে ১০০ আসনে এগিয়ে বিজেপি, ৮৭ আসনে তৃণমূল; বাম ও কংগ্রেস এগিয়ে ১টি করে কেন্দ্রে। যদিও মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। এদিকে বাংলার ফলাফলের উপর কড়া নজর রাখতে সোমবার সকাল থেকেই দিল্লির কন্ট্রোল রুমে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের বিজেপি পার্টি অফিসের কন্ট্রোল রুম থেকে তাঁকে পাঠানো হচ্ছে গণনার মিনিটে মিনিটে রিপোর্ট।