আমুদরিয়া নিউজ : ভোটের আগের রাতে মুর্শিদাবাদের ডোমকলে কুপিলা সরদার পাড়া এলাকায় তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এক সিপিএম সমর্থকের বাড়ির সামনে কিছু তৃণমূল সমর্থক এসে বচসা শুরু করেন। প্রতিবাদ করতেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং পরে মারামারিতে গড়ায়।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের ওপর আগে হামলা চালানো হয়। তারা জানায়, পরিকল্পনা করে তাদের আক্রমণ করা হয়েছে।
সংঘর্ষে সিপিএমের একজন ও তৃণমূলের দু’জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ডোমকল হাসপাতালে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেলে পাঠানো হয়।