আমুদরিয়া নিউজ: মাসিক ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নেমেছেন মধ্যপ্রদেশের সরকারি মেডিক্যাল কলেজগুলির ইন্টার্ন ডাক্তাররা। বর্তমানে রাজ্যে ইন্টার্নদের মাসিক ভাতা প্রায় ১৪ হাজার টাকা। ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তাররা বিক্ষোভে সামিল হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও জল কামান ব্যবহারের অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন ইন্টার্ন ডাক্তার আহত হয়েছেন বলে খবর। প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওপিডি ও অপারেশন থিয়েটারের পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে, যার প্রভাব পড়তে পারে চিকিৎসা পরিষেবায়।
Total Views:
0