আমুদরিয়া নিউজ: উৎসবের আগে সুখবর উত্তরবঙ্গের প্রায় পাঁচ লক্ষ চা-শ্রমিকের জন্য। ২০ শতাংশ হারে পুজো বোনাস দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য শ্রম দফতর। সব ঠিক থাকলে, আগামী ৫ অক্টোবরের মধ্যে বোনাস মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গত বছরও একই হারে বোনাসের নির্দেশ থাকলেও বহু শ্রমিক পুরো টাকা পাননি বলে অভিযোগ। এবারও বোনাস নিয়ে সংশয় রয়েছে শ্রমিকদের একাংশের। অন্যদিকে, চা-শিল্পের আর্থিক সংকটের কথা তুলে ২০ শতাংশ বোনাস দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে মালিকপক্ষের একাংশ।
Total Views:
0