ইংল্যান্ডে চাঞ্চল্য: ২০ মহিলার স্তন অযথা বাদ দিল হাসপাতাল!

আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্যের নর্থ-ইস্ট ইংল্যান্ডের কাউন্টি ডারহাম অ্যান্ড ডার্লিংটন ফাউন্ডেশন ট্রাস্টের অধীনস্থ একটি স্তন ক্যানসার চিকিৎসা কেন্দ্রে মারাত্মক গাফিলতি সামনে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০ জন মহিলার স্তন সম্পূর্ণ বা আংশিক অযথা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে , যা সহজেই এড়ানো যেত।

এই চিকিৎসাকেন্দ্রে চিকিৎসার নামে শত শত রোগী চরম ক্ষতির মুখে পড়েছেন। হাসপাতালের নতুন প্রধান নির্বাহী স্টিভ রাসেল এই ক্ষমার অযোগ্য ঘটনার জন্য ভুক্তভোগীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বর্তমানে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী সময়ের সব ক্যানসার কেস এবং হেল্পলাইনে আসা ৬৪০ জন প্রাক্তন রোগীর রেকর্ড খতিয়ে দেখে অভ্যন্তরীণ তদন্ত চালানো হচ্ছে। এই ঘটনার শিকার মহিলারা এখন বিচার চেয়ে এবং শারীরিক-মানসিক ক্ষয়ক্ষতির বিরুদ্ধে পাবলিক ইনকোয়ারির দাবি তুলছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *