বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, স্থলভাগে আছড়ে পড়া নিয়ে ভিন্ন পূর্বাভাস

আমুদরিয়া নিউজ: অক্টোবরের শেষ দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেল। মার্কিন জিএফএস মডেল অনুযায়ী, ২৩ অক্টোবর নিম্নচাপ তৈরি হয়ে ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৭ অক্টোবর রাতে ওড়িশা উপকূলে, ভুবনেশ্বরের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উইন্ডি ও ইউরোপীয় ইসিএমডব্লিউএফ মডেলের পূর্বাভাসে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা দেখানো হয়েছে। ইসিএমডব্লিউএফ অনুযায়ী, ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরি হয়ে ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ২৮ অক্টোবর কাকিনাড়ার কাছে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ও স্থলভাগে আছড়ে পড়ার স্থান নিয়ে পূর্বাভাসে এখনও মতভেদ রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *