আমুদরিয়া নিউজ: দশমীর সন্ধ্যায় মালদহের ইংরেজবাজারের রামকেলিতে বাড়িতে ঢুকে বিজেপি কর্মী সমীর ঘোষকে (২৭) কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠল। পরিবারের দাবি, ১০-১১ জনের একটি দল তাঁর উপর হামলা চালায়। এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। তবে পালটা হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরাও। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
Total Views:
0