ঝাড়খণ্ডের চাকরির নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ হয়ে আছেন পরীক্ষার্থীরা। সোমবার ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয়।
টানা ৯ দিন অনশনে থাকা দেবেন্দ্র নাথ মহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা স্বচ্ছ করার দাবিতে অনশনরত দেবেন্দ্র নাথ মহাতো অসুস্থ অবস্থাতেই অ্যাম্বুলেন্সে চড়ে বিধানসভা ঘেরাও বিক্ষোভে যোগ দেন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঙ্কার দেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। যার ফলে বেশ কয়েকজন পরীক্ষার্থী ও পুলিশকর্মী আহত হন বলে খবর পাওয়া গেছে।
Total Views:
0