দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক

আমুদরিয়া নিউজ: দিল্লির সরদার প্যাটেল বিদ্যালয়, ভেঙ্কটেশ্বর পাবলিক স্কুল ও সালওয়ান পাবলিক স্কুল-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ও দমকলের দল স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি চালায়।

তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বা বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অব্যাহত রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *