স্পেনকে উড়িয়ে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

আমুদরিয়া নিউজ: স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হল পর্তুগাল। রবিরার মিউনিখে স্পেনকে টাই-ব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে দিল পর্তুগাল। ম্যাচের ২১ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মার্তিন জুবেমেন্দি। তার পাঁচ মিনিটের মধ্যে ১-১ করেন নুনো তাভারেজ মেন্দেস। মিকেল ওয়ারজাবাল ৪৫ মিনিটে গোল করে ফের এগিয়ে দেন স্পেনকে । বিরতির পর ৬১ মিনিটে ম্যাচ ২-২ করেন রোনাল্ডো । খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোল না হওয়ায় টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়। এই নিয়ে দ্বিতীয় বার নেশনস লিগ জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *