সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত পুলিশ আধিকারিক

আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সুকমার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাওয়ের। সোমবার সকালে রাজ্যের দোন্দরার কাছে কোন্টা-এরাবোর রোডে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশজুড়ে ভার‍ত বন্ধ ডেকেছে মাওবাদীরা। তার আগের দিন সুকমা জেলার দোনদরা গ্রামে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। সেই সময়েই মাটির নিচে পুঁতে রাখা আইইডি’তে পা পড়ে আকাশের। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন আকাশ-সহ তিনজন পুলিশ আধিকারিক। আহতদের সকলকে দ্রুত উদ্ধার করে কোন্টা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় আকাশ রাওয়ের।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *