আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন, জানালেন ইউনুস

আমুদরিয়া নিউজ: বাংলাদেশের নির্বাচনের কথা ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে তিনি জানালেন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে রোডম্যাপ প্রদান করবে বলেও উল্লেখ করেছেন তিনি। ইউনুস বলেন, ”আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠ। দেশের ইতিহাস তা মনে রাখবে।” ২০২৪ সালের অগাস্টে দেশব্যাপী গণবিক্ষোভের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন হাসিনা। এরপরই বাংলাদেশে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ ইউনুস।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *