ইনস্টাগ্রাম থেকে হঠাৎ উধাও বিরাট কোহলি, জল্পনা নেটদুনিয়ায়

আমুদরিয়া নিউজ :  হঠাৎই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে গেল ভারতীয় ক্রিকেট মহাতারকা বিরাট কোহলির অফিসিয়াল অ্যাকাউন্ট। বৃহস্পতিবার, ২৯ নভেম্বর রাত থেকে বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সার্চ করলে দেখা যাচ্ছে না। সার্চ রেজাল্টে ভেসে উঠছে—“User Not Found”। উল্লেখ্য, বিরাট কোহলির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল ২৭ কোটিরও বেশি, যা তাঁকে বিশ্বের সবচেয়ে বেশি ফলো করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে রেখেছিল। আচমকা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় শুরু হয়েছে শোরগোল ও জল্পনা। এই বিষয়ে এখনও পর্যন্ত বিরাট কোহলি, তাঁর ম্যানেজমেন্ট টিম বা ইনস্টাগ্রামের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অ্যাকাউন্টটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে নাকি কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে, তা স্পষ্ট নয়। ঘটনার পর অনেক অনুরাগী বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। আচমকা এই ঘটনার জেরে কোহলি-ভক্তদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *