আমুদরিয়া নিউজ: ভারতের অসমের গুয়াহাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন ২২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। শহরের বিভিন্ন রাস্তার মোড় ও জনসমাগমস্থলে চাঁদাবাজি, হুমকি এবং অশালীন আচরণের অভিযোগে একাধিক অভিযোগ জমা পড়ার পর এই অভিযান চালানো হয়।
শুক্রবার এ কথা জানান গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার অঙ্কুর জৈন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় ও স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনেই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়পত্র ও সরকারি সনদও যাচাই করা হবে। পরে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Total Views:
0