বিকৃত মানচিত্রের প্রতিবাদ! প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

Protest against a distorted map! Prime Minister Modi praised [the action

আমুদরিয়া নিউজ:গ্লাসগো কমনওয়েলথ গেমস চলাকালীন একটি রেস্তোরাঁয় হাত মোছার ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র দেখে তীব্র প্রতিবাদ করেছিলেন অলিম্পিক্স পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। তাঁর জোরালো প্রতিবাদের মুখে পড়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে সঠিক মানচিত্র ব্যবহারের প্রতিশ্রুতি দেয়।

দিল্লিতে কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাহসিকতার জন্য লভলিনার বিশেষ প্রশংসা করেন। তিনি বলেছেন, এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তা সকলের দীর্ঘদিন মনে থাকবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *