টাটার পর বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা এয়ার ইন্ডিয়ার

আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার ওড়ার আট মিনিটের মধ্যেই মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডন গামী বিমান। সেই ঘটনায় এখনও পর্যন্ত বিমানযাত্রী, ক্রু সদস্য, পাইলট এবং বি জে মেডিক্যাল কলেজের পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দা-সহ মোট ২৭৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই টাটা সংস্থা, যাদের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া, তারা শোক প্রকাশ করে এবং নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে। বিজে হাসপাতালের হস্টেল, যার উপরে বিমানটি ভেঙে পড়েছিল, সেটিও পুনর্নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টাটা গ্রুপ। এবার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এ দিন এয়ার ইন্ডিয়ার তরফে এক্স পোস্টে বলা হয়, “বর্তমানে আর্থিক প্রয়োজন মেটাতে এয়ার ইন্ডিয়া ২৫ লক্ষ টাকা করে সকল নিহতদের পরিবারকে ও যে ব্যক্তি জীবিত রয়েছেন, তাকে দেবে। টাটা সন্সের তরফে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে ঘোষণা করা হয়েছিল, তার সঙ্গে সংযোজন এই আর্থিক সাহায্য।”

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *