সাত বছর পর ফিরছে পোকেমন ওয়াইল্ড কার্ড

আমুদরিয়া নিউজ: দীর্ঘ সাত বছর পর রূপালি পর্দায় ফিরছে বিশ্ববিখ্যাত অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি পোকেমন (Pokémon)। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ২০২৬ পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তাদের নতুন অ্যানিমে চলচ্চিত্র ‘পোকেমন: ওয়াইল্ড কার্ড’ (Pokémon: Wild Card)-এর। সিনেমাটির একটি টিজারও প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে পোকেমন কোম্পানির প্রেসিডেন্ট এবং সিইও সুনেকাজু ইশিহারা বলেন, “দীর্ঘ সাত বছরের মধ্যে এই প্রথম একটি নতুন পোকেমন সিনেমা আসতে চলেছে।” তিনি আরও জানান, এই সিনেমার মূল চরিত্রটি একজন পোকেমন ট্রেডিং-কার্ড গেম প্লেয়ার, যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করছে।
২০১৯ সালের পর এটিই প্রথম পোকেমন থিয়েট্রিকাল মুভি হতে যাচ্ছে। এবারের গল্প আবর্তিত হবে পোকেমন ট্রেডিং-কার্ড গেমকে কেন্দ্র করে, যা ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।
সিনেমাটি ২০২৭ সালে বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।ট্রেডিং-কার্ড গেমের ওপর ভিত্তি করে তৈরি এই নতুন সিনেমাটি পোকেমন ভক্তদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক কৌতুহল ও উন্মাদনার সৃষ্টি করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *