বক্স অফিসে স্পাইডার-ম্যানের রাজত্ব: মুক্তির ৫ম সপ্তাহেও থিয়েটার দখলে শীর্ষে ‘ব্র্যান্ড নিউ ডে’

আমুদরিয়া নিউজ: সনি-মার্ভেলের ব্লকবাস্টার সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (Spider-Man: Brand New Day) বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। গত ৩১ জুলাই মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২.২৪ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে টম হল্যান্ড অভিনীত এই ছবি।

মুক্তির পঞ্চম সপ্তাহে পদার্পণ করেও সিনেমাটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। ‘কোয়োটি ভার্সেস অ্যাকমি’ এবং ‘দ্য ডগ স্টারস’-এর মতো দুটি বড় বাজেটের নতুন সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও হল মালিকরা স্পাইডার-ম্যানের ওপরেই সবচেয়ে বেশি ভরসা রাখছেন। এই সপ্তাহেও আমেরিকার সর্বোচ্চ ৩,৬৭৮টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ছবিটি, যা যেকোনো সিনেমার চেয়ে বেশি।

এই উইকএন্ডে আরও ২২ থেকে ২৭ মিলিয়ন ডলার আয়ের মাধ্যমে ছবিটি সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় বিখ্যাত ‘টাইটানিক’ (Titanic)-কে ছাড়িয়ে যেতে চলেছে। এটি বর্তমানে ২০২৬ সালের সবচেয়ে বেশি আয়কারী সিনেমা এবং আমেরিকার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাসফল ছবি।ছবিটির ঝুলিতে রয়েছে ইতিহাসের সেরা ওপেনিং ডে ($১৬৯ মিলিয়ন) এবং মাত্র ৭ দিনে দ্রুততম ৫০০ মিলিয়ন ডলার আয়ের অনন্য রেকর্ড।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *