আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের ‘টাইম’ ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ভারতের সুন্দর পিচাই, রণবীর কাপুর ও বিকাশ খান্না স্থান পেয়েছেন। প্রযুক্তি, বিনোদনসহ নানা ক্ষেত্রে তাঁদের বিশ্বজোড়া প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করা হয়।
গুগলের সিইও সুন্দর পিচাই প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় জায়গা পেয়েছেন। ২০১৫ সাল থেকে তাঁর নেতৃত্বে গুগল সার্চ, অ্যান্ড্রয়েড ও ক্রোমে এআই সফলভাবে যুক্ত হয়েছে। বিশেষ করে ‘জেমিনি’ তৈরির মাধ্যমে গুগলের শীর্ষস্থান ধরে রাখতে তাঁর ভূমিকার প্রশংসা করা হয়েছে।