রাশিয়ায় অ্যান্টি-গে আইন ভঙ্গের অভিযোগ

আমুদরিয়া নিউজ :  রাশিয়ার একটি আদালত ‘Heated Rivalry’ নামের সমকামী-থিমযুক্ত হকি ড্রামা সিরিজের রিভিউ প্রকাশ করায় স্থানীয় সংবাদমাধ্যম SarBC-কে প্রায় ৬,৬০০ ডলার জরিমানা করেছে। জেলা আদালত অনলাইন আইন অনুযায়ী এই শাস্তি দেয়, এবং CBC জানিয়েছে যে  আর্টিকেলেটির  লিংক বর্তমানে আর পাওয়া যাচ্ছে না।

একজন SarBC কর্মী জানিয়েছেন, ‘Heated Rivalry’ রিভিউটি লিংক এক্সচেঞ্জের মাধ্যমে অল্প সময়ের জন্য প্রকাশিত হয়েছিল। কিন্তু  পরে তা  দ্রুত সরিয়ে ফেলা হয়।

জানা গিয়েছে, ‘Heated Rivalry’ সিরিজটি একজন রাশিয়ান সমকামী হকি খেলোয়াড় ও তার কানাডিয়ান সমকামী বন্ধুর গোপন সম্পর্ককে কেন্দ্র করে তৈরী, যেখানে রাশিয়ার পারিবারিক ও সামাজিক টানাপোড়েনও দেখানো হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *