আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, SIR সংক্রান্ত মামলায় ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে যেসব আবেদনের নিষ্পত্তি করবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাইবুনাল যাঁদের বৈধ বলে স্বীকৃতি দেবে, তাঁরা প্রথম দফার নির্বাচনে অংশ নিতে পারবেন।
দ্বিতীয় দফার জন্য তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।