শিলিগুড়িতে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক অন্যদিকে অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার ৯৮১ লিটার বিদেশি মদ

আমুদরিয়া নিউজ: শিলিগুড়ির সংলগ্ন এলাকায় পরপর দুই ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে মিলন মোড় সংলগ্ন কড়াইবাড়িতে বিএড কলেজের সামনে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। দীর্ঘক্ষণ ব্যাগটির মালিকের খোঁজ না মেলায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। প্রধাননগর থানার পুলিশ এসে ব্যাগটি খুলে তল্লাশি চালালে ভিতর থেকে কিছু জামাকাপড় ও একটি ব্যাংকের পাসবই উদ্ধার হয়। কোনও সন্দেহজনক সামগ্রী না মেলায় স্বস্তি ফেরে এলাকায়।

অন্যদিকে, অ্যাম্বুল্যান্সের আড়ালে বিদেশি মদ পাচারের চেষ্টা বানচাল করল দার্জিলিং আবগারি দফতর। ১১ নভেম্বর ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রোডে অভিযান চালিয়ে একটি বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স আটক করা হয়। তল্লাশিতে ১০৯ কার্টনে মোট ৯৮১ লিটার শুল্কবিহীন বিদেশি মদ উদ্ধার হয়, যার বাজারমূল্য ৩২ লক্ষাধিক টাকা। তবে পুলিশের অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *