পোল্যান্ডের গ্রামে উন্মোচিত হলো ইউরোপের সর্বোচ্চ ‘ভার্জিন মেরি’ মূর্তি

Taller Than Rio’s Christ: Europe's Highest Virgin Mary Statue Unveiled in Poland.

আমুদরিয়া নিউজ: পোল্যান্ডের একটি ছোট গ্রাম কোনোটোপিতে (Konotopie) আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে ইউরোপের সবচেয়ে উঁচু ‘ভার্জিন মেরি’ বা কুমারী মেরির মূর্তি । ৫৫.৬ মিটার (১৮২ ফুট) উঁচু এই কংক্রিটের ভাস্কর্যটি ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ মূর্তির চেয়েও প্রায় ১৮ মিটার বেশি উঁচু। শনিবার স্থানীয় এক বিশপ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মূর্তিটি উৎসর্গ করেন, যেখানে হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণ করা হয়েছিল।

পোল্যান্ডের এক মিলিয়নেয়ার দম্পতির উদ্যোগে তাঁদের নিজস্ব এলাকায় নির্মিত এই ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে পোল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট লেখ ওয়ালেসাও উপস্থিত ছিলেন। পোল্যান্ডে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে ক্যাথলিক চার্চের প্রভাব কিছুটা কমতে থাকার আবহেই এই সুবিশাল মূর্তির উন্মোচন করা হলো।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *