আমুদরিয়া নিউজ: লন্ডনের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা অক্সফোর্ড স্ট্রিটে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো ‘হ্যারি পটার’-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোর। তবে উদ্বোধনের দিনেই স্টোরটির বাইরে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার অধিকার কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় আয়োজকদের। হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং-এর ট্রান্সজেন্ডার সম্প্রদায় সংক্রান্ত বিভিন্ন মন্তব্যের প্রতিবাদেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে স্টোরটি বয়কট করার ডাক দেন এবং ট্রান্স অধিকারের পক্ষে আওয়াজ তোলেন। একদিকে হ্যারি পটার ভক্তদের দীর্ঘ লাইন এবং অন্যদিকে বিক্ষোভকারীদের প্রতিবাদ—এই দুইয়ের জেরে অক্সফোর্ড স্ট্রিটে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।
Total Views:
0