আমুদরিয়া নিউজ: মুর্শিদাবাদের টাঙ্গার পর এবার বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বন্ধ বা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে গ্রামীণ হাটগুলিকে অবিলম্বে চালু রাখার দাবি জানিয়েছেন তিনি।
অধীরের বক্তব্য, গ্রামীণ হাট শুধু কেনাবেচার জায়গা নয়, বরং বহু মানুষের জীবিকা, গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। হাট বন্ধের ফলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের রুজিরুটিতে প্রভাব পড়বে। তাই ঐতিহ্যবাহী হাটগুলি চালু রাখা, বেআইনিভাবে বন্ধ হওয়া হাটের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া-সহ চার দফা প্রস্তাব পেশ করেছেন তিনি। উন্নয়নের নামে বাংলার গ্রামীণ ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সেই আবেদনও জানিয়েছেন অধীর।
Total Views:
0