পহেলগাঁও ঘটনার বর্ষপূর্তিতে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

আমুদরিয়া নিউজ :  ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। পহেলগাঁও সন্ত্রাসের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দেশটি নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারত-পাকিস্তানের মধ্যে বিমান চলাচলে অচলাবস্থা আরও দীর্ঘায়িত হলো।

পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা ২৪ মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। ‘নোটাম’-এ স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতীয় বাণিজ্যিক, সামরিক ও লিজড উড়োজাহাজ কোনোভাবেই পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

২০২৫ সালের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে এবং পরস্পরের আকাশসীমা বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এতে আন্তর্জাতিক বিমান চলাচলে সময় ও খরচ দুটোই বেড়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *