আমুদরিয়া নিউজ : চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য পাকিস্তানের দুই মহাকাশচারীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত দু’জন হলেন মহম্মদ জিশান আলি ও খুররম দাউদ। তাঁরা শীঘ্রই চীনে গিয়ে প্রশিক্ষণ নেবেন। পরে তাঁদের মধ্যে একজন চীনা মহাকাশচারীদের সঙ্গে মিশনে পে-লোড বিশেষজ্ঞ হিসেবে অংশ নেবেন এবং তিয়ানগং স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি মহাকাশচারী হবেন।
এই উদ্যোগ চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতা চুক্তির অংশ, যা গত বছর ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত হয়। চীন ইতিমধ্যেই পাকিস্তানের জন্য একাধিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে এবং ২০২৮ সালের চাং’ই-৮ মিশনে একটি পাকিস্তানি চন্দ্র রোভার পাঠানোর পরিকল্পনা রয়েছে।