আফ্রিকায় গুজবে প্রাণ গেল ৮০ জনেরও বেশি

আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘যৌনাঙ্গ চুরি’ সংক্রান্ত এক বিভ্রান্তিকর গুজবের জেরে আফ্রিকার ছয়টি দেশে অন্তত ৮০ জনের বেশি মানুষ গণপিটুনিতে নিহত হয়েছেন। কঙ্গো থেকে শুরু হওয়া এই ভীতি ও কুসংস্কার দ্রুত জাম্বিয়া ও তানজানিয়াসহ পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
এই গুজবের বলি হয়ে তানজানিয়ায় এক মেকানিক গুরুতর আহত হন এবং তাঁর বন্ধু ঘটনাস্থলেই প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তদন্ত ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *