মাদক-জঙ্গি দমনের সিদ্ধান্ত নিল রাজ্য, ৫৯১ পদে নিয়োগ

আমুদরিয়া নিউজ:মাদক কারবার বন্ধ করতে রাজ্যে তৈরি হচ্ছে বিশেষ ‘অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স’ বা ANTF। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিজির অধীনে তৈরি হবে ANTF এবং দুর্গাপুর, মালদা, খড়গপুর ও নদিয়ায় হবে চারটি মাদকবিরোধী থানা। এই পরিকাঠামোর জন্য ৫৯১টি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে  মন্ত্রিসভা। পাশাপাশি ATS-এ ৪৬৬টি পদ এবং মহিলা কমিশনে ৬৮টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *