জঙ্গি আফজলের ফাঁসির দিনেই ৯টি স্কুলে বোমার হুমকি দিল্লিতে

আমুদরিয়া নিউজ : প্রায় একযোগে দিল্লির ৯টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ প্রথম একটি স্কুলে ই মে আসে। তাতে বলা হয় স্কুলে বোমা আছে। এর পরে আরও ৮টি স্কুলে ই মেলে হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় দিল্লি পুলিশ। দমকল আর বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। সমস্ত ছাত্রছাত্রীদের সরিয়ে দেওয়া হয়। আতঙ্কিত অভিভাবকরা স্কুলের আশেপাশে ভিড় করেন।
২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি জঙ্গি আফজল গুরুর ফাঁসি হয় তিহার জেলে। ২০০১ সালে ভারতের সংসদে হামলার ঘটনার মূল অভিযুক্তদের অন্যতম আফজল গুরু। তাঁর ফাঁসির দিনেই ই মেলে হুমকি পাঠিয়ে বলা হয়, দিল্লিকে খালিস্তান করে দেওয়া হবে। সেই সঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি বড় হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
পুলিশ ই মেসের প্রাপকের পরিচয় বের করতে তদন্তে নেমেছে।
গত ২৯ জানুয়ারি সকালে রাজধানীর ৫টি স্কুল এ এমন ছাড়িয়ে পড়েছিল।
এবার যে স্কুলগুলোয় হুমকি এসেছে তা হল
ক্যান্টনমেন্ট লোরেটো কনভেন্ট, চিত্তরঞ্জন পার্কের ডনবস্কো স্কুল ও আনন্দ নিকেতন, দ্বারকা কর্নেল কনভেন্ট ক্যাম্পাস, কেম্ব্রিজ স্কুল, শ্রীনিবাসপুরী, ভেঙ্কটেশ্বর স্কুল, রোহিণী উত্তর,, সি এম স্কুল, রোহিণী, বালভারতী স্কুল, রোহিণী, দি ইন্ডিয়ান স্কুল, সাদিকনগর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *