নরওয়ের মহিলা সাংবাদিকের ভিসা বাতিল, স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ

আমুদরিয়া নিউজ: বৈধ ভিসা এবং সম্মেলনে যোগ দেওয়ার রাজনৈতিক ছাড়পত্র থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভারতে আসার অনুমতি বাতিল করা হয়েছে। নরওয়ের সংবাদপত্র ‘দাগসাভিসেন’-এর সাংবাদিকের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই তাঁর ভিসা প্রত্যাহার করা হয়েছে।

১৪ নভেম্বর হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট’-এ সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। চলতি বছরের মে মাসে নরওয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন হেলে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভিসা বাতিলের কারণ জানানো এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *