আমুদরিয়া নিউজ: ভারতের সরকারি তদন্তকারী সংস্থাগুলিকে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়েছে ইজরায়েলি সংস্থা সেলিব্রাইট।
প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেলিব্রাইটের প্রযুক্তির সাহায্যে ফোনের পাসওয়ার্ড এড়িয়ে ব্যক্তিগত তথ্য, মুছে ফেলা মেসেজ ও ছবি সংগ্রহ করা সম্ভব।
এনআইএ-কে প্রায় ৫ কোটি টাকা দিয়ে এই প্রযুক্তির তিন বছরের লাইসেন্স কেনার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও সরকারি নজরদারি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
Total Views:
0