আমুলরিয়া নিউজ: হুগলির পাণ্ডুয়ার মানুসমারি গ্রামের বাসিন্দা পূর্ণিমা ও নারায়ণ টুডু ২০২০ সালের ২৪ ডিসেম্বর চতুর্থবার কন্যাসন্তানের জন্মের পর সদ্যোজাত শিশুকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। পরে দেহ লাইলনের ব্যাগে ভরে খালে ফেলে দেওয়া হয়। তদন্তে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষায় প্রমাণ মেলায় দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় ১৭ জন সাক্ষীর বয়ান, তথ্যপ্রমাণ ও ডিএনএ রিপোর্টের ভিত্তিতে চুঁচুড়ার তৃতীয় দায়রা আদালত তাদের দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় দু’জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।