৬০ বিধায়ক নিয়ে বিধানসভায় হাজির ঋতব্রত

আমুদরিয়া নিউজ:  গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনার মধ্যে বুধবার বিধানসভায় ৬০ জন বিধায়কের সমর্থনের দাবি নিয়ে হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে একাধিক তৃণমূল বিধায়ককে বিধানসভায় প্রবেশ করতে দেখা যায়, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

জানা গিয়েছে , ৬০ জন বিধায়কের সই-সহ একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও উপস্থিত অধিকাংশ বিধায়ক প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি এবং তাঁরা বিধানসভায় নিজেদের কাজের জন্য এসেছেন বলে দাবি করেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসেবে স্বীকার করলেও বিরোধী দলনেতার নাম নিয়ে অনেকেই স্পষ্ট অবস্থান জানাননি। এতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *