আমুদরিয়া নিউজ : বিজেপি সরকার জানিয়েছে যে আগের সরকারের সামাজিক প্রকল্পগুলিকে নতুন রূপে চালু রাখা হবে। সেই অনুযায়ী যুবসাথীর পরিবর্তে যুবশক্তি ভরসা কার্ড আনার পরিকল্পনা করা হয়েছে। সরকারের দাবি অনুযায়ী, বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা ₹১,৫০০ থেকে বাড়িয়ে ₹৩,০০০ করা হবে। বর্তমানে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি ও সমীক্ষার কাজ চলছে। তবে ভাতা বিতরণ কবে শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই যুবশক্তি প্রকল্প চালুর সম্ভাবনা থাকলেও উপভোক্তাদের অপেক্ষা এখনও শেষ হয়নি।
Total Views:
0