আয়ুষ্মান ভারত কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার নিয়ম জানুন

আমুদরিয়া নিউজ :  বাংলার যোগ্য পরিবারগুলিও এখন আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাচ্ছেন। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন উঠছে, পরিবারে নতুন সদস্য এলে তাঁর নাম কি আয়ুষ্মান ভারত কার্ডে যোগ করা সম্ভব? উত্তর হল, হ্যাঁ। সরকার নির্দিষ্ট নিয়ম মেনে পরিবারের নতুন সদস্যের নাম কার্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়েছে। অনলাইনে অফিসিয়াল পোর্টালে আবেদন করা ছাড়াও নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) বা আয়ুষ্মান ভারত প্রকল্পভুক্ত হাসপাতালের আয়ুষ্মান মিত্রের সাহায্যে এই কাজ করা যায়।

পরিবারে বিয়ের পর আসা নতুন পুত্রবধূ, নবজাতক শিশু কিংবা আগে কার্ডে নাম না থাকা যোগ্য সদস্যদের নাম আয়ুষ্মান ভারত কার্ডে যুক্ত করা যাবে। এর জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পরিবারের আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, বিয়ের শংসাপত্র বা নবজাতকের ক্ষেত্রে জন্ম শংসাপত্র। তথ্য ও নথি যাচাইয়ের পর নতুন সদস্যের নামে আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু করা হয়। জানা গিয়েছে, এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায় যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *