ফের তারাপীঠের লজে আগুন, অল্পের জন্য রক্ষা আবাসিকদের

আমুদরিয়া নিউজ: মাস দুয়েক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনার পর ফের আগুন লাগল বীরভূমের তারাপীঠের একটি লজে। মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ লজের দোতলার একটি ঘরে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় লজের একাধিক অংশ। তবে দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত হননি বলে প্রশাসন সূত্রে খবর।

প্রাথমিকভাবে বিছানা থেকে আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং লজের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *