আমুদরিয়া নিউজ:স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত নিয়ে হাসপাতালগুলির বিভ্রান্তি দূর করতে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। নির্দেশ অনুযায়ী, স্বাস্থ্যসাথী কার্ডধারী রোগীর আগে আয়ুষ্মানের যোগ্যতা যাচাই করতে হবে। আয়ুষ্মান কার্ড তৈরি থাকলে সেই প্রকল্পেই চিকিৎসা দিতে হবে। কার্ডে কোনো রকম সমস্যা হলে স্বাস্থ্যসাথী ব্যবহার করা যাবে। নতুন নিয়মে পরিষেবা নিয়ে জটিলতা কমবে বলেই আশা করছে প্রশাসন।
Total Views:
1