নদিয়ায় বাসে আগুন, মৃত ১

আমুদরিয়া নিউজ:নদিয়ার ভাতজাংলায় ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস। ধাক্কার পরই বাসে আগুন ধরে যায়। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। দমকল ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *