আমুদরিয়া নিউজ : তেলেঙ্গানার রাজনীতিতে নতুন মোড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা প্রাক্তন বিআরএস নেত্রী কে কবিতা নিজস্ব দল ‘তেলেঙ্গানা রাষ্ট্র সেনা’ গঠনের ঘোষণা করেছেন।
প্রাক্তন বিআরএস নেত্রী কে কবিতা সাত মাস আগে দল থেকে সাসপেন্ড হওয়ার পর ইস্তফা দেন এবং নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। শনিবার মেডচালের মুনিরাবাদে এক বৃহৎ সভায় তিনি নতুন দলের নাম, পতাকা ও কর্মসূচি ঘোষণা করেন। যেখানে তেলেঙ্গানার বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ হাজার সমর্থক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নতুন দল গঠনের পর কে কবিতা ‘এক্স’-এ আক্রমণাত্মক পোস্ট দিয়ে জানান, ‘তেলেঙ্গানা রাষ্ট্র সেনা’ কোনও পরিস্থিতিতেই পিছু হটবে না। এবার রাজ্যের মানুষই সিদ্ধান্ত নেবে ।